ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই।

বাঞ্ছারামপুর প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

সহকারী কমিশনার ভূমি মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সেখানেই তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল সাতটার সময় মৃত্যুবরণ করেন। তিনি মাইগ্রেনের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে , উনাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, ইউএনও ফেরদৌস আরা আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় মারা গেছেন। তিনি দুদিন ধরে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে