ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষায় অংশ নিলেন ৯ এইচএসসি পরীক্ষার্থী

কাজী মাহমুদুল হক সুজন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইউএনওর মানবিক হস্তক্ষেপে পরীক্ষায় অংশ নিলেন ৯ এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া
পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড-সংক্রান্ত জটিলতার কারণে এইচএসসি পরীক্ষার ৯ জন পরীক্ষার্থী প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করতে পারেননি। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া এসব শিক্ষার্থীর জন্য সেই মুহূর্তটি ছিল অত্যন্ত উৎকণ্ঠার।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সিলেট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর দায়িত্বশীলতা, মানবিকতা ও সময়োপযোগী উদ্যোগের ফলে শেষ পর্যন্ত ৯ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
তার এই দ্রুত ও সঠিক সিদ্ধান্ত যে কতগুলো শিক্ষার্থীর একটি মূল্যবান শিক্ষাবর্ষ এবং ভবিষ্যৎ রক্ষা করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মো. জিয়াউর রহমান।
শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন মানবিক ও জনবান্ধব ভূমিকার জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সমাজ ও রাষ্ট্র এমন দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্বই প্রত্যাশা করে।
মহুর্তেই শ্রীমঙ্গল সংবাদকর্মীগন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান বলেন বিষয়টি জানতে পেরেে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তাৎক্ষণিক সিলেট বোর্ডে যোগাযোগ করে তাদের পরীক্ষার সুযোগ করে দেন। এটা তার দায়িত্ব এবং কর্তব্য। এমন কাজ করতে পেরে তিনি তৃপ্তি পেয়েছেন বলে জানান।
এ ধরনের মানবিক কাজের জন্য পরীক্ষার্থীদের পরিবার ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
১০ বার পড়া হয়েছে