ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট বাজারের এলপিজি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাও জরিমানা আদায়

বার্তা সম্পাদক :

আজ (০৭ জুলাই) সন্ধ্যা ৬ ঘটিকায় চুনারুঘাট বাজারের এলপিজি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টের অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ১২ কেজি এলপিজি গ্যাসপূর্ণ সিলিন্ডার বিক্রয়ের অপরাধ উদঘাটিত হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ‎জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে