চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে মাদক বিরোধী ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম আহমেদ, সুনাই মিয়া, সাবেক ইউপি সদস্য কাজল মিয়া, বিএনপি নেতা আব্দুল আজিজ, যুবদল নেতা সুহেল শাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান (মধু মিয়া), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মুন্সি সাধারণ সম্পাদক যুবদল গাজীপুর ইউনিয়ন শাখা। সিরাজ মিয়া সাংবাদিক মনির সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী যেন এলাকায় মাদক ছড়িয়ে দিতে না পারে, সে বিষয়ে যুবসমাজ ও এলাকাবাসী সতর্ক থাকবে এবং মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে।”
সভা শেষে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলাকায় রিপার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় রিপার বাড়ির পেছন থেকে কিছু খালি মদের বোতল উদ্ধার করা হয় বলে জানা যায়।
পরে ওসি শফিকুল ইসলাম সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, মাদক ব্যবসা বা মাদক সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।










