চুনারুঘাটের ভ্রাম্যমান আদালতের অভিযানে মিষ্টির দোখানকে জরিমানা
হবিগঞ্জের চুনারুঘাটের রাজারবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মিষ্টির দোখানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দেখতে পায় ভাই ভাই ভান্ডারী হোটেল এন্ড রেষ্টুরেন্টে প্রতি কেজিতে ১৭০ গ্রাম কম দেয়া হচ্ছে।
সত্যাতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্টানকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে হোটেলের কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
ট্যাগস :



















