জাতীয় প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন ˆসয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ ‘আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান আজ (২৭ জুন ২০২৬) শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে|
লেখক ও গবেষক ˆসয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রণীত এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
এ সময় ইতহাসবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়| আলোচকরা তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ রক্তস্নাত পলাশী, (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি ˆসয়দ সুলতান’-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন| এছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন|
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে মরহুম তরফরত্ন ˆসয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও ইসলামী চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে| সামাজিক অবক্ষয়ের এই মুহুর্তে একজন সন্তান তার লেখক পিতাকে কেবল ধারনই করেননি, বরং পিতার জীবন কর্ম নিয়ে ৫৬০ পৃষ্টার বৃহৎ গ্রন্থ রচনা করেছেন | বিশিষ্ট লেখক গবেষক ˆসয়দ আনোয়ার আবদুল্লাহ‘র লিখিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যে এক বিরল ঘটনা, যা আমাদের দিকভ্রান্ত আগামী প্রজন্মের পথের দিশা হবে|
অনুষ্ঠানটির আয়োজন করে তরফরত্ন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাঁদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার কবি জালাল উদ্দীন রুমি|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল হোসেন সংসদ সদস্য, সিলেট-৫ |
বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক- মাওলানা শাহ নজরুল ইসলাম বিশিষ্ট লেখক গবেষক ও পরিচালক- বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমী ,মাওলানা আরিফ উদ্দীন মারুফ আরব বিশ্বের জনপ্রিয় লেখক বিশিষ্ট গবেষক বহু গ্রন্থ প্রণেতা ও প্রধান পরিচালক, জামিয়া ইকরা বাংলাদেশ , পীরজাদা সৈয়দ মুহাম্মাদ এহসান বিশিষ্ট লেখক- চিন্তক আলেমেদীন মাছিহাতা দরবার শরীফ , আহমদ বদরুদ্দীন খান, সম্পাদক মাসিক মদীনা , অ্যাডভোকেট আব্দুল কদ্দুস বাদল- বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ, অ্যাডভোকেট আবুল কালাম আযাদ সাধারণ সম্পাদক- বাহুবল উন্নয়ন ফোরাম ,জনাব তোফায়েল গাজ্জালী সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর , মুফতি এনায়েতুল্লাহ সহ-সম্পাদক, বার্তা-২৪, মাওলানা মনজুরে মওলা অধ্যক্ষ, আল-আযহার ইনস্টিটিউট ,অধ্যাপক আব্দুল করিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাহুবল প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, মাওলানা খালেদ সানাউল্লাহ সম্পাদক- হেরার জ্যোতি সাহিত্য পত্রিকা, ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম প্রমুখ|
















