ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

আজ ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল ১১টা ৮ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দাপ্তরিক বিভিন্ন সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন। পাশাপাশি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানাসহ বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে