ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের সাবেক ডিসি নাজিয়া শিরিন বাধ্যতামূলক অবসরে

মৌলভীবাজার প্রতিনিধি:

২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা যুগ্মসচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন- মৌলভীবাজার জেলার সাবেক জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত থাকা যুগ্মসচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তার তালিকায় মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নামও রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২ বার পড়া হয়েছে