শ্রীমঙ্গলে “শাপলাবাগ” এর শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামী “চায়না রিপন” গ্রেফতার, এলাকায় প্রশান্তি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শাপলাবাগ ও সোনার বাংলা রোড এলাকার শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন (৩৫) দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল এর শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। গত ১২/০৪/২০২৬ তারিখ রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি লুৎফর রহমানকে মারপিট করে আহত করে। ঘটনার পরে সে আত্মগোপনে চলে যায়। পরবর্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সুরভিপাড়া এলাকায় অভিযান করে ইং ৩১/০৫/২০২৬ তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন (৩৫), পিতাঃ;আমিন মিয়া, সাং ভাড়াউরা, থানঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। আসামি চায়না রিপন (৩৫) এর বিরুদ্ধে ১৩ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত আরো ০৭ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চায়না রিপন এর গ্রেফতার এর ফলে এলাকায় প্রশান্তি বিরাজ করছে। শাপলাবাগ ও আশপাশের মানুষজন এলাকায় মিস্টি বিতরন করে আনন্দ ভাগাভাগি করেন।












