ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে ঢাকা- সিলেট মহাসড়কের বরপা মৈকুলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বি ব্রাদার্স নামক একটি গার্মেন্টেস শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় সড়কে যানচলাচল। এতে সড়কে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেলা ১ টার দিকে সড়ক মুক্ত করার জন্য পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্দ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়।

শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত টানা ৩ মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ দিবো দিচ্ছি করে বেশ টালবাহানা করছে। এমনকি যারা বেতনের জন্য কথা বলছে ও প্রতিবাদ করছে তাদেরকে ছাঁটাই করছে মালিকপক্ষ।

এর যের ধরে, শনিবার সকাল থেকে কারখানার ভেতরে কাজে যোগদান না করে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনার চেষ্টা করলে দুপুর ১ টার দিকে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কযেক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজত শ্রমিকেরা কারখানার ভবনে জানালার কাচ ও সড়কে বেশ কযেকটি গাড়ী ভাঙচুর করে। এসময় ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পরে সেনাবাহিনী যোগ দেন।

দুপুর ২ টারদিকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সাথে কথা বলেন। তিনি আগামী ১ সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে দাড়ায়। দুপুর ৩ টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481