ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটের দারাগাাঁও এর এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড

কাজী মাহমুদুল হক সুজন:

মাদক সেবনের অভিযোগে চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকালে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও চা বাগান এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে পুরন উড়িয়া (৫১)কে আটক করা হয়।
আটককৃত চা শ্রমিক দারাগাঁও চা বাগানের সুদাম উড়িয়া এর পুত্র।
পরে মোবাইল কোর্ট বসিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
৫ বার পড়া হয়েছে