ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। আজ ২৪ ফেব্রুয়ারি-২০২৬ইং, তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন। তিনি বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন, দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করেন। জেলা প্রশাসক মহোদয় কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য উৎসাহ প্রদান করেন। পরিদর্শনের সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481