ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে রাতের আধারে সিলিকা বালু পাচার,১ জনকে কারাদণ্ড।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট রাতের আধারে সিলিকা বালু উত্তোলন এবং পাচারের সময় ১ জনকে কারাদণ্ড ও বালু জব্দ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার মধ্যে রাতে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩০০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরবর্তীতে, ভোর ৪টায় জব্দকৃত বালু অবৈধভাবে ট্রাকে লোড করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বালুভর্তি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১১ লঙ্ঘনের কারণে ট্রাকচালক মোঃ নূর রহমান পিতা: মৃত রশিদ মিয়া, সাং-বেজোড়া, জগদীশপুর, মাধবপুর-কে একই আইনের ১৫(১) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
২১ বার পড়া হয়েছে