ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলের মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান। মাদকসেবীকে কারাদণ্ড

কাজী মাহমুদুল হক সুজন:

 হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত
উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাও- রঘুরামপুর রাস্তার নিকটে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় মো: উমায়েদ চৌধুরী (৪৫)কে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আসামীকে আরো অতিরিক্ত ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আসামী উপজেলার সুফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
ভ্রাম্যমান আদালতকে স্থানীয় জনতা ও বাহুবল থানা পুলিশ টিম আদালতকে সহযোগিতা প্রদান করে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
০ বার পড়া হয়েছে