ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির পাশে শিল্পপতি এম এ মালেক (জাপানি)

কাজী মাহমুদুল হক সুজন:

চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব অনদা ইন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব এম এ মালেক (জাপানি) চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির প্রতি উদার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় অংশগ্রহণের জন্য একাডেমির পক্ষে দুইজন দেশি ও বিদেশি খেলোয়াড়ের সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর এই মহৎ উদ্যোগে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের এগিয়ে নিতে জনাব এম এ মালেক (জাপানি) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই অবদান চুনারুঘাটের ক্রীড়া অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির কর্মকর্তা, খেলোয়াড় এবং উপজেলার সর্বস্তরের ফুটবলপ্রেমীরা তাঁর এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ক্রীড়ার উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।

চুনারুঘাট উপজেলা ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে জনাব এম এ মালেক (জাপানি)-কে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
২৫ বার পড়া হয়েছে