বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান
উপজেলায় ও জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কবি মোহাম্মদ মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিযোগীতায় অংশ গ্রহন করার পর বিকালে তাঁকে সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষনা করা হয়। এই সংবাদে তাঁর শুভাকাঙ্ক্ষী ও চুনারুঘাট শিক্ষক পরিবারে আনন্দ বন্যা বইছে।
বর্তমানে তিনি উপজেলার কালিশিরী জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা ও সামাজিক কাজের সাথে তিনি যুক্ত রয়েছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ট্যাগস :












