অপারেশন ডেভিড হান্ট-২ উপজেলা আ.লীগের সহ সভাপতি আব্দুল কদ্দুস গ্রেপ্তার
হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্ট-২ বিশেষ অভিযানে উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কদ্দুছ মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে মিরপুর ইউনিয়নের বার আউলিয়া প্রকাশ সাটিয়াজুরী এলাকা থেকে অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ৬নং মিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বার আউলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





















