ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটিয়াজুরীতে যুবসমাজ ধরিয়ে দিল মাদকসেবিদের। ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদক বহন ও সেবনের দায়ে ২ জনকে জনতা আটক করে বাহুবল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল রায়ের কাছে হস্তান্তর করেছে জনতা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় তাদের কারাদণ্ড ও জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরন করেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাহুবল উপজেলা সাটিয়াজুরী বাজার এলাকায় এলাকার যুব সমাজ
বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মো: এনাম(৩২) ও চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের এনামুল হক রবিন (২৭)নামের দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে মাদক পাওয়া গেলে যুব সমাজ তাদের আটক করে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে পূর্ব জয়পুর গ্রামের মো: এনাম(৩২)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং সাটিয়াজুরী গ্রামের রবিন মিয়াকে ০৯ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জব্দকৃত ০৪ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
এসময় বাহুবল থানা পুলিশ, কামাইছড়া পুলিশ ক্যাম্পের সদস্য, আনসার সদস্যসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় সত্যতা নিশ্চিত করে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রশাাসনের পাশাপাশি যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে