ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সভায়।

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৫ সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল সার্কেলে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন, সাবেক স্বাস্থ্য পরিচালক সত্যকাম চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর করে উদযাপন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রকার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে এই পূজাকে সুশৃংখলভাবে সমাপ্তি করতে প্রস্তুত রয়েছে সরকারের পুলিশ বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। এই কার্যক্রম সুন্দরভাবে সমাপ্ত করতে তিনি সকল ধর্মের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481