ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্ব*স্ত, সবাই নিহ’তের শঙ্কা

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন যাত্রী ও ক্রু সদস্য বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্ব*স্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, তবে এখনও কোনো বেঁচে থাকা ব্যক্তির সন্ধান মেলেনি।

রাশিয়ার অ্যাঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি অ্যান্টোনভ-২৪ বিমান প্রায় ৫০ বছর ধরে সেবায় রয়েছে বলে জানা গেছে। এই পুরনো বিমানটির অতীতেও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার রেকর্ড রয়েছে।

ধারণা করা হচ্ছে, বিমানটি টিন্ডায় অবতরণের আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। আকাশ থেকে পরিদর্শনে কোনো বেঁচে থাকা ব্যক্তির সন্ধান মেলেনি, তবে স্থল অভিযান চলছে।

আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ টেলিগ্রামে জানান, ‘সমস্ত প্রয়োজনীয় উদ্ধার বাহিনী মোতায়েন করা হয়েছে।’

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রথমে যাত্রীসংখ্যা ৪০ বললেও পরে তা সংশোধন করা হয়। রাশিয়ার স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে গহীন বনে ধোঁয়া ও আগুন দেখা গেছে, যা সম্ভাব্য বিধ্ব*স্ত স্থান নির্দেশ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯৯ বার পড়া হয়েছে