ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অতি বৃষ্টিতে ভেসে গেছে সাঁকো। 

নিজস্ব সংবাদ :

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের

মিরাশী-গরমছড়ি সড়কে ছড়ার ওপর নির্মিত কাঠের সাঁকোটি পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে। রোববার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সাঁকোটি ভেসে যেতে দেখলে স্থানীয়রা সেটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তাক আহমেদ জানান, এই সাঁকো দিয়েই প্রতিদিন গরমছড়ি, মিরাশি, রানীগাওসহ বাগানের লোকজনসহ

হাজারো মানুষ যাতায়াত করেন।

দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। কাঠের এই সাঁকোটিই ছিল তাদের একমাত্র ভরসা। এটি ভেসে যাওয়ায় বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

তারা দ্রুত অস্থায়ী সাঁকোটি মেরামত ও একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন জানান,গত দুদিনের অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে সাঁকোটি ভেসে যায়, ফলে ঔই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
১২০ বার পড়া হয়েছে