ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে কথা বলতে গিয়ে চুনারুঘাটের ট্রেনের নিচে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু।

নিজস্ব সংবাদ :

মোবাইলে কথা বলতে গিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিক সাগর মাল (২৮) নামে এক যুবক তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩ টা দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে । শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায় , সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের নিকট পৌছলে , এসময় চা শ্রমিক সাগর মাল রেললাইন উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন । হাঁটার সময় ট্রেনের হুইসেল এবং ট্রেনের শব্দ খেয়াল না করায় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে নিহতের মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ সনাক্ত করেন।
উদ্ধার করে মৃত দেহটি হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জয়পাল মুঠোফোন নিশ্চিত কনেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
৮৯ বার পড়া হয়েছে