ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় থানা ঘেরাও করলো বিএনপির নেতাকর্মীরা

খুলনা অফিসঃ

দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি, হয়রানি ও স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা ঘেরাও করেছে খানজাহান আলী থানা বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় সেখানে সমাবেশে বক্তারা খানজাহান আলী থানার ওসি কবির হোসেন ও এএসআই ইশতিয়াকের অপসারণ দাবি করেন। সমাবেশ থেকে ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
২০১ বার পড়া হয়েছে