ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের অসহায় বৃদ্ধা পেলেন নতুন ঘর,উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাজী মাহমুদুল হক সুজন:

ঝড়ে ঘর হারানো শিপ্রা রাণী নাগ পেলেন নতুন ঠিকানা আজ সোমবার দুপুরে নবনির্মিত ঘরের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

মানবিক প্রশাসনের অঙ্গীকার বাস্তবায়নে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

ঘূর্ণিঝড়ে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের অসহায় বৃদ্ধা শিপ্রা রাণী নাগের জন্য জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় নির্মিত নতুন টিনশেড ঘরের উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বসতঘর হারানো সম্বলহীন বৃদ্ধা শিপ্রা রাণী নাগকে আর্থিক সহায়তা প্রদান করে হবিগঞ্জ জেলা প্রশাসন। পুনর্বাসনের লক্ষ্যে তাকে এককালীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।সেই সহায়তার অর্থে নির্মিত হয়েছে তার নতুন নিরাপদ আবাস।
উল্লেখ্য যে সম্প্রতি ঘুর্নিঝড়ে বৃদ্ধা শিপ্রা রাণী নাগের ঘরটি সম্পুর্ন ভেঙে গেলে তিনি খোলা আকাশের নিচে জীবন যাপন করেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কয়েকটি পত্রিকায় নিউজ হলে নজর কাড়ে জেলা প্রশাসকের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে