ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়
ময়মনসিংহের গফরগাঁওয়ের আজিজুল হক নামে এক প্রবাসী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সৌদি আরবের আল- কাসিম বুড়াইদা শহরে বাংলাদেশ সময় সকাল ৯টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটায় তিনি মারা যান।
জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়ার গ্রামের মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে মো.আজিজুল হক( ৫১) দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন। ঘটনার দিন তিনি কর্মস্হলে যাওয়ার পথেএকটি কাভার্ড ভ্যান চাপায় বাংলাদেশ সময় সকাল আনুমানিক নয়টায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানায় তার এক সহকর্মী। আজিজুল হকের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আজিজুল হকের মামা গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির কামাল। তিনি বলেন, ‘পরিবারের কাছে মৃত্যু সংবাদ জানায় ভাগ্নের এক সহকর্মী। মৃতদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২৫ বার পড়া হয়েছে