ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন-গুলি

‎রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে

‎শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।

‎ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১০২ বার পড়া হয়েছে