ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জের শতাধিক মামলার আসামী বাবু আটক

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

গোলাপগঞ্জে শতাধিক মামলার আসামি মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আফতাব নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। এই পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও বের হয়ে আবারও প্রতারণা শুরু করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১৭১ বার পড়া হয়েছে