ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের সীমান্তে ভারতীয় গরু উদ্ধার।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (১৯ মার্চ) ভোরে গুইবিল বিওপি’র একটি বিশেষ টহল দল নাঃ সুবেঃ মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ভুলনা চা বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ০২ টি ষাড় গরু এবং ০১ টি গাভী বাছুরসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় গরুর মূল্য তিন লক্ষ পাঁচ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত গরুর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদান করেছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
১২৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481