ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কের পাশে আবর্জনার স্তূপের নিচ থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মহেশপুর এলাকায় মহাসড়কের পাশে আবর্জনার নিচে মুখে কাপড় বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের মুখ ও মাথার একদিকে থেঁতলানো ছিল।

তিনি আরও জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্তসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রংপুর থেকে তাদের একটি দল ঘটনাস্থলে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১৪০ বার পড়া হয়েছে