ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার, পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

নিজস্ব সংবাদ :

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

গত বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এ হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ।

বাংলা প্রথম পত্রের মাধ্যমে আগামী ১০ এপ্রিল শুরু হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাস, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে