ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই।

বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাকি গ্রামের একটি ধানক্ষেতে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে কাজ করছে।
সুজনের মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে