হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু। বিভিন্ন মহলের শোক
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (সাবু মিয়া) (৭০) শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে সিনেমাহল রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইয়াছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমের ১ম জানাযার নামাজ অদ্য রাত ৯ ঘটিকায় পৌরসভা বাজার জামে মসজিদে ও ২য় জানাযার নামায রাক ১০ ঘটিকায় মরহুমের গ্রামের বাড়ি নিজামপুর ইউনিয়ন এর ফকিরাবাদ সাহেব বাড়ি প্রাংগনে অনুষ্ঠিত হয়। পরে উনাকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়েছে।
উনার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউস এমপি, হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক খোয়াই এর সম্পাদক আলহাজ্ব শামীম আহসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।












