ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চুনারুঘাটে স্মরণসভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন সামসু। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মহিবুর রহমান মাসুম, ইমপেরিওল গ্রুপের এমডি, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান খান, ব্যবসায়ী রমজান তালুকদার প্রমুখ।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, সদস্য জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার সহ চুনারুঘাটের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাটেও এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে