ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যপ্রাণীর পরম বন্ধু সীতেশ রঞ্জন দেব আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সীতেশ রঞ্জন দেব (সীতেশ বাবু) আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে শ্রীমঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

​একসময় শিকারি হিসেবে পরিচিত থাকলেও পরবর্তী জীবনে তিনি নিজেকে বন্যপ্রাণী সুরক্ষায় সঁপে দেন। ১৯৯১ সালে ভালুকের আক্রমণে এক চোখ ও মুখমণ্ডলের একাংশ হারালেও বন্যপ্রাণীর প্রতি তাঁর ভালোবাসা কমেনি। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত হাজারেরও বেশি বিপন্ন ও অসুস্থ বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে।

​মঙ্গলবার বেলা ২টার দিকে শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর এই প্রয়াণে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৮ বার পড়া হয়েছে