ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ৩টি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ৩টি ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনাগুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান। একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। অপরদিকে চুনারুঘাট সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
১০ বার পড়া হয়েছে