প্রকৃত মালিককর iphone 15 pro max মোবাইল খুঁজে বের করে দিল শ্রীমঙ্গল থানা পুলিশ।
সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ড্রাইভার ভাড়াউড়া চা বাগানে একটি iphone 15 pro max মোবাইল খুঁজে পেয়ে তা শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেন। এরপর শ্রীমঙ্গল থানা পুলিশ মোবাইলটির প্রকৃত মালিকের সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সিম কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)জহিরুল ইসলাম মুন্না মোবাইলটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
জানা যায়, মোবাইলটির মালিক সাতগাঁও এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ইউরোপে বসবাস করছেন। দেশে বেড়াতে এসে অসাবধানতাবশত মোবাইলটি হারিয়ে ফেলেছিলেন।
ট্যাগস :
















