প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ এই তথ্য জানান।
সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
















