ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পেশী শক্তির অভিযোগ: টানা তৃতীয় দিন বন্ধ হবিগঞ্জের বিরতিহীন বাস, চরম দুর্ভোগে যাত্রীরা

মোঃ সমুজ আলী রানা, হবিগঞ্জ:

মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে পেশী শক্তি প্রয়োগ এবং হবিগঞ্জের বিরতিহীন বাস ও ষ্টাফের উপর হামলার অভিযোগে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ পরিচালিত বিরতিহীন বাস চলাচল। এতে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট মহাসড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে হবিগঞ্জের বিরতিহীন বাস চলাচলে বিভিন্ন সময় বাধা, গাড়ি আটকে দেওয়া এবং হামলার অভিযোগ উঠে আসছে। সর্বশেষ ঘটনার পর প্রতিবাদস্বরূপ হবিগঞ্জ মটর মালিক গ্রুপ তাদের বিরতিহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে গত তিন দিন ধরে এ রুটে বাস সংকট দেখা দিয়েছে এবং যাত্রীরা বিকল্প যানবাহনের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক সমিতি পেশী শক্তি ব্যবহার করে প্রশাসনিক সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরতিহীন বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। এমনকি বিভাগীয় পর্যায়ের নির্দেশনা থাকার পরও তা বাস্তবায়ন না হওয়া দুঃখজনক বলে তারা মন্তব্য করেন।
তাদের দাবি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক এবং বিভাগীয় কমিশনারের নির্দেশনা উপেক্ষা করে একটি পক্ষ নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এর ফলে সাধারণ মানুষকে জিম্মি করে পরিবহন খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। অনেকেই জানান, জরুরি প্রয়োজনে সিলেট ও মৌলভীবাজার যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কেউ কেউ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি কিংবা ছোট যানবাহনে যাতায়াত করছেন, আবার অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, হবিগঞ্জের বিরতিহীন বাসের ওপর হামলা ও অবৈধ বাধা প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ চলাচলের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকতে পারে।
তারা বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, যারা প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে পেশী শক্তির মাধ্যমে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জনদুর্ভোগ আরও বাড়বে।
তবে এ বিষয়ে মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক সমিতির বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, সংকট নিরসনে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান জরুরী, নতুবা সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫১ বার পড়া হয়েছে