ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বন্দ্ব নিরসন না হওয়ায় আজ হবিগঞ্জ পৌর টার্মিনাল থেকে কোনো বাস চলবে না

মোঃ সমুজ আলী রানা, হবিগঞ্জ ।।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির চলমান দ্বন্দ্বের কোনো সমাধান না হওয়ায় আজ রবিবার (১৭ মে) হবিগঞ্জ পৌর টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাবে না।

উদ্ভুত পরিস্থিতির সমাধান না হওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ফলে আজ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো কার্যকর কোনো সমাধান না আসায় পরিবহন খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যৌথভাবে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।
এদিকে, গতকাল শনিবার থেকেই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লা ও স্থানীয় রুটের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে অনেকেই বিকল্প যানবাহনের সন্ধান করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে পুরো জেলায় পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। এখন সকলের দৃষ্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দিকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
১০ বার পড়া হয়েছে