ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথা বাঁচলে জীবন বাঁচবে: শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগ ফ্রি হেলমেট বিতরণ

রবি উদ্দিন শ্রীমঙ্গল প্রতিনিধি :

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানার সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এবং এসআই সজিব চৌধুরী।
কর্মসূচিতে হেলমেটবিহীন দুইজন মোটরসাইকেল চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেন অতিথিরা। পাশাপাশি সড়কে চলাচলকারী চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ মাথায় গুরুতর আঘাত। তাই চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি নিসচা শ্রীমঙ্গল শাখার এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর পেছনে মাথায় আঘাতই দায়ী। তাই হেলমেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। জনসচেতনতা বাড়াতে এমন কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সংগঠনটি ৩০০টিরও বেশি ফ্রি হেলমেট বিতরণ করেছে। ভবিষ্যতেও নিরাপদ সড়ক গড়তে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, সদস্য মো. কামরুল হাসান, মো. লুৎফর রহমান, সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান, মো. আব্দুল হামিদ ও তাওফিক আহমেদ পার্থিব

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
২৯ বার পড়া হয়েছে