মাধবপুরের শাহজিবাজার স্টেশন পুঃণ চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও রেল অবরোধ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট রেল লাইনের শাহ্জীবাজার রেল স্টেশনটি
সংস্কার ও পুনরায় চালুর দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে মানববন্ধনের জনগন সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তীকা ট্রেনটি আটক করে রাখে।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র, চাকরিজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
বক্তারা বলেন, শাহ্জীবাজার স্টেশনটি অত্যান্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ।
অত্রাঞ্চলের গ্যাসফিল্ড, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রাণ আরএফএল, স্কয়ারের মতো সরকারী ও ব্যক্তি মালিকানাধীন ১০/১২টি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে দেশি বিদেশী কয়েক হাজার শ্রমিক কর্মচারী নিয়োজিত। তাছাড়া এ অঞ্চলের শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ যাতায়াত করতো প্রতিদিন।
স্টেশন বন্ধ থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে জনগণ।
ইয়্যূথ সোস্যালের অর্গানাইজেশনের সভাপতি গাজীউর রহমান আব্বাস মূখপাত্রের দ্বায়িত্বে ছিল।
বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, ইউ/পি সদস্য জয়নাল মিয়া, নুরধন,শরিফ উদ্দিন সিকদার, শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া, ফারাবি সুমন প্রমূখ।
বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, শাহ্জীবাজার রেল স্টেশনটি আমাদের এলাকার মানুষের একটি দীর্ঘদিনের অধিকার। অবিলম্বে লোকবল সংকট দূর করে স্টেশনটি পুরোপুরি চালু এবং আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনের স্টপেজ নিশ্চিত করা না হয়, তবে আগামীতে রেলপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।



















