ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে আজ আসছেন কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদ :

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আজ শনিবার (৯ মে) সফরে আসছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার মহাখালী ডিওএইচএসের নিজ বাসভবন থেকে সড়কপথে নাসিরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।

বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় উপজেলার বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পরে বিকেল ৪টায় নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। এসময় দুর্যোগে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।

সফর শেষে বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় মহাখালী ডিওএইচএসের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

মন্ত্রী’র সফরকালে নাসিরনগর আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, সফরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তারা পালন করবে। স্থানীয় প্রশাসনের আশা, মন্ত্রীর এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা পাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
১৫ বার পড়া হয়েছে