শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ ০৫ (পাঁচ) লক্ষ টাকাসহ ২ জন মাদক কারবারি আটক
মৌলভীবাজার জেলার
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাব ইন্সপেক্টর মামুন হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে (৭ মে) বিকালে শ্রীমঙ্গল ধানাধীন আশিদ্রোন
ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে দুই মাদক কারবারী ১, গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), পিতাঃ মৃত সুব্রত বুনার্জী, সাং এলবিন টিলা, ২, সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭), পিতাঃ মৃত গোবিন্দ বুনার্জী, সাং রাজকি চা বাগান, উভয় থানাঃ জুড়ি, জেলাঃ মৌলভীবাজার ‘কে আটক করা হয়। তাদের হেফাজত হতে মাদক বিক্রির নগদ ৫,০০,০০০/- ( পাঁচ লক্ষ) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় রুজু করা হয়েছে। তাছাড়া থানার আলাদা অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্ট মূলে ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ০৭ ( সাত) জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















