বাহুবলের মিরপুরে জেলা ছাত্রলীগ নেতাকে না পেয়ে তাদের ব্যবসা প্রতিষ্টানে হামলা।আহত করা হয় তার পিতাকে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে ডা: শশাঙ্ক শেখর দেব (৭২) নামের একজনকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয় তাকে প্রানে হত্যার হুমকি দিয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।
আহত ডাঃ শশাঙ্ক শেখর দেব জানান,গতকাল ১৩ সেপ্টেম্বর রাত অনুমান ৮ ঘটিকায় তার ব্যবসা প্রতিষ্টানে ১০/১২জনের একটি সন্তাসী দল তার ছেলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহৎ দেব (২৮), কে খুঁজে আসে। তাকে না পেয়ে তাদের ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর করে। এতে তাদের মারাত্মক ক্ষতি হয়।তারা সবাই বিএনপি জামায়াতের ক্যাডার বলে উনি জানান।
তাছাড়া তাকে ( শশাঙ্ক শেখর দেব) কে শারীরিক ভাবে নির্যাতন করলে স্থানীয় ব্যবসায়ী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তাকে এবং তার ছেলে মহৎ দেবকে প্রানে হত্যার হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএনপি জামায়াতের ভয়ে মহৎ দেব ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।কারন মহৎ দেব কে পেলে তারা মেরে গুম করবে বলে হুমকি দেয়।











