ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের বাহুবলের নবাগত ইউএনও উজ্জ্বল রায়

কাজী মাহমুদুল হক সুজন:

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল রায়।

৮মার্চ ২০২৬ তারিখে সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) উম্মে সালিক কুমাইয়ার স্বাক্ষরে এ জারি করা হয়।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা উজ্জ্বল রায়-কে বদলি করে হবিগঞ্জের বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব আইন, ১৯৯০ এর ধারা অনুযায়ী তাকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৫৭ বার পড়া হয়েছে