হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত
হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
সভায় পুলিশ সুপার বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।
এছাড়াও আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণসহ অত্র জেলা পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।










