৪০ হাজার পরিবার পাবে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী। আজ উদ্ভোদন করলেন ইঞ্জিনিয়ার ইশতিয়াক
হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সল সাহেবের উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সৌজন্যে প্রতি বছরের ন্যায় এ বছরও চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রায় ৪০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এর ধারাবাহিকতায় আজ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের সকল ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উদ্ভোদন করেন সায়হাম গ্রুপের কর্ণদার ও সংসদ সদস্য আলহাজ্ব এসএম ফয়সল পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
ট্যাগস :












