ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য এস. এম. ফয়সলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
সভায় প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, আমি নিজে কোনো অনৈতিক কাজ করব না এবং কাউকেও করতে দেব না। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় সংসদ সদস্য জনগণের স্বার্থে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481