ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়ম-চাঁদাবাজিতে জড়ালে নিজ দলের লোককেও ছাড় নয়:সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম ফয়সল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো ধরনের অসামাজিক কাজ, অনিয়ম বা চাঁদাবাজিতে লিপ্ত হলে কাউকে রেহাই দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপরাধী যত বড় শক্তিশালী বা নিজের দলের লোকই হোক না কেন, তার পক্ষ থেকে কোনো সহযোগিতা মিলবে না; বরং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চুনারঘাট উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস এম ফয়সল বলেন, বিগত ১৭ বছর দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, হয়েছে ‘পুলিশি নির্বাচন’। ফ্যাসিস্ট আমলে পুলিশ সিল মেরে ব্যালট বাক্স ভরেছে। কিন্তু এবারই প্রথম চুনারুঘাট-মাধবপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পেয়েছে। জনগণের এই ভালোবাসার মান আমি রক্ষা করব। এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণের কাজ শুরু হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মকুফ এবং ইমামদের ভাতাসহ জনকল্যাণমূলক যাবতীয় কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করলে চুনারুঘাট-মাধবপুরে উন্নয়নের জোয়ার বইবে। চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহজাহান, সাবেক চুনারুঘাট উপজেলা সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল হাই। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, জামাল মিয়া, রফিক তালুকদার, আজাদ তালুকদার, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আওয়াল, সদস্য সচিব কামরুল হাসান মাসুম এবং ছাত্রদলের আহবায়ক আরিফ তালুকদার, যুগ্ম আহবায়ক সাইফুল ছিদ্দিকি, শাহনেওয়াজ সহ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তারা চুনারুঘাট ও মাধবপুরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481