ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি:

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট-১ আসনের এ সংসদ সদস্যের শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ও শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

সুত্র জানায়, শুক্রবার সকাল ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে রওয়ানা দিয়ে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুমার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) মসজিদে।
নামাজ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি দরগাহ হযরত শাহজালাল (রহ.) থেকে যাত্রা করে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
১২ বার পড়া হয়েছে